Thursday, April 23, 2026

Madhyapradesh: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ সাসপেন্ড শিক্ষক

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ চাকরি থেকে সাসপেন্ড হলেন এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে(MadhyaPradesh)। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে বিজেপি(BJP) শাসিত এই রাজ্যে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ভয় পেয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ওই শিক্ষকের নাম নাম রাজেশ কান্নাউজে। মধ্যপ্রদেশের কুনজারির এক প্রাথমিক স্কুলে পড়ান তিনি। গত ২৪ ডিসেম্বর মধ্যপ্রদেশের ধার জেলার মরগাঁওয়ে পদযাত্রা করছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদে পায়ে পা মেলান রাজেশ। তিনি জানান, রাহুলের পদযাত্রায় আদিবাসী মুক্তি সংগঠন নেতা গজানন্দ ব্রহ্মণের সঙ্গে আদিবাসীদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, “জল-জঙ্গল-জমি এবং আদিবাসীদের অধিকার হুমকির মুখে। রাহুল যখন জিজ্ঞেস করেন, তখনও এই সমস্যাই তুলে ধরি। তাঁকে তির এবং ধনুকও উপহার দিয়েছি আমরা।” এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্কুল থেকে সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। রাজেশের সাসপেন্ড প্রসঙ্গে আদিবাসী দফতরের সহকারী কমিশনার নীলেশ রঘুবংশি জানান, একটি রাজনৈতিক দলের অধীনে ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছেন রাজেশ কান্নাউজে। আর এই পদযাত্রায় যোগ দিয়ে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের জন্য জারি আচরণবিধি ভেঙেছেন।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। তিনি জানান, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার আসলে ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে ভয় পেয়ে গিয়েছে। তাঁর কথায়, “অনেক সরকারি কর্মী, আধিকারিকরা বিজেপি কর্মসূচিতে যোগ দেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।”

Related articles

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক...

‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর...

সর্বকালীন রেকর্ড ভোট বাংলায়: প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি কমিশনের

নজিরবিহীন নির্বাচনের সাক্ষী থাকল ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। গোটা রাজ্যে ১৫২ আসনে প্রায় প্রতি বুথে সকাল থেকে...