Thursday, May 14, 2026

মেয়ের মৃ*ত্যুর জন্য হাসপাতালে চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন ঐন্দ্রিলার মা

Date:

Share post:

হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মা শিখা শর্মার (Sikha Sharma)। চিকিৎসকদের ইগোর কারণে চলে যেতে হল ঐন্দ্রিলাকে বলে বি*স্ফোরক অভিযোগ করছেন তিনি । তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। জাতীয় বীমা কর্মচারীদের তরফ থেকে শনিবার ঐন্দ্রিলা শর্মার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের মেয়ের মৃ*ত্যুর প্রসঙ্গে এই কথা বলেন শিখা শর্মা (Sikha Sharma)।

ক্যানসারের সঙ্গে লড়াই করে যে মেয়েটা নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা মানতে পারিনি কেউই। দু সপ্তাহ আগেই তারার দেশে পাড়ি দেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর স্মৃতিতে বিহ্বল হয়ে রয়েছেন পরিবার এবং প্রিয়জনেরা। তার ভালোবাসার মানুষ কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) প্রেমিকার মৃত্যুর পর থেকে আর প্রকাশ্যে আসেননি, বা কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ঐন্দ্রিলার মা। শনিবার হঠাৎই ঐন্দ্রিলার মা শিখা শর্মা দাবি করেন যে, হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের এক ডাক্তারের জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না। তিনি বলেন অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার এমআরআই (MRI) করা হয়েছিল পরে জানা যায় যে, সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালই এসেছিল। কিন্তু যতটা সময় নিয়ে এমআরআই (MRI) হল, সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক-দু’জন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না বলে অভিযোগ শিখা শর্মার। যদিও হাসপাতালের প্রশংসা করেন তিনি। পাশাপাশি সকলেই যে সাহায্য করেছেন সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...