Wednesday, June 24, 2026

টাকি বয়েজ স্কুলের অভিনব তিন ওভারের ক্রিকেট টুর্নামেন্টে অভূতপূর্ব সাড়া

Date:

Share post:

অভিনব তিন ওভারের ক্রিকেট টুর্নামেন্ট টি- থ্রি অনুষ্ঠিত হলো কলকাতার টাকি বয়েজ স্কুলে। এই স্কুলের প্রাক্তনীদের সংগঠন টি ব্যাক, লায়ন্স ক্লাব এবং রোটারি ক্লাব অব কসবার সহযোগিতায় অভিনব এই টুর্নামেন্টে ছিল অভূতপূর্ব সাড়া। মোট ২৪০ জন প্রাক্তনী এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। রবিবার ছিল সেই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দুটি গ্রুপে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ,গ্রুপ- এএবং গ্রুপ- বি। গ্রুপ -এ তে চ্যাম্পিয়ন হয় ১৯৯৭ এর মাধ্যমিক ব্যাচ। রানার্স হয়েছে ১৯৯৫ এর মাধ্যমিক ব্যাচ। গ্রুপ- বি তে চ্যাম্পিয়ন হয়েছে ২০০৪ এর মাধ্যমিক ব্যাচ। রানার্স হয়েছে ২০১৫ এর মাধ্যমিক ব্যাচ।
শিয়ালদহ টাকি বয়েজ স্কুলের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর এবং ৪ ডিসেম্বর এই দুদিন টাকি বয়েজের মাঠে টুর্নামেন্টে ছিল টানটান উত্তেজনা।
শুধুমাত্র ক্রিকেট টুর্নামেন্টে নয় এর আগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল সরকার স্বীকৃত এই প্রাক্তনীদের সংগঠন। আগামী দিনে ব্যাডমিন্টন ,টেবিল টেনিস, ক্যারাম এর মতো বিভিন্ন ক্ষেত্রে টুর্নামেন্টের আয়োজন করতে চায় তারা। এ প্রসঙ্গে অন্যতম কর্তা ড: অশোক রায় বলেন , এমন একটি অভিনব উদ্যোগ শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গে শেষ করতে পারায় আমরা গর্বিত। টি ব্যাকের জেনারেল সেক্রেটারি পার্থসারথি সাহা বলেন , ক্রিকেট টুর্নামেন্ট তিন ওভারের। এই অভিনব উদ্যোগ আগামী দিনে অন্যান্য স্কুল, কলেজ, প্রতিষ্ঠানকে নতুন করে ভাবতে শেখাবে বলেই আমরা মনে করি। ১৯৮৫ থেকে ২০২২ এর প্রাক্তনীরা যেভাবে এই টুর্নামেন্টে অংশ নিতে এগিয়ে এসেছেন তাতে আবার অভিভূত।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...