Wednesday, June 24, 2026

সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে ইংল্যান্ড

Date:

Share post:

কাতারের আল বায়ত স্টেডিয়ামে হেসে খেলেই সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল হ্যারি কেইনের ইংল্যান্ড। শেষ আটে ইংল্যান্ড মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে।

ম্যাচের শুরু থেকেই সেনেগালের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ইংল্যান্ড। ৩৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে রেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে হেন্ডার্সন। বিরতির আগেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্রিটিশদের হয়ে তৃতীয় গোলটি করেন আর্সেনাল তারকা সাকা। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি সেনেগাল। ৭৫ মিনিটে ফ্রি কিক পায় সেনেগাল। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। শেষের দিকে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ৩- ০ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ইংল্যান্ড।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...