Tuesday, May 19, 2026

রাম-বামে দোস্তি! স্যোশাল মিডিয়া পেজে ইয়েচুরি-ডি রাজার সঙ্গে খোশমেজাজের ছবি মোদির

Date:

Share post:

বামের ভোট গিয়েছে রামে। রামে-বামে দোস্তি। এই অভিযোগ বারবরই তোলে তৃণমূল। এবার তার প্রমাণও হাতে পেল রাজ্যের শাসকদল। কারণ, G-20 প্রস্তুতি বৈঠকের পরে, সেদিনের টুকরো ছবি পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফেসবুক পেজে (Face Book Page)। আর সেখানেই দেখা গেল, CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং CPI-য়ের সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে প্রবল হেসে গড়িয়ে পড়ছেন মোদি। তালিকায় আরও অনেক অ-বিজেপি নেতৃত্ব থাকলেও তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) সঙ্গে কোনও ছবি নেই!

সীতারাম ইয়েচুরি ও ডি রাজার সঙ্গে অট্টহাসি মোদির। দুই বামের সঙ্গে মোদির ছবি নিয়ে বিঁধছেন বিরোধীরা। যদিও সীতারামের হয়ে সওয়াল করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কথায় দলের পক্ষে যে দাবি রয়েছে, তা লিখিত আকারে পেশ করেছেন সীতারাম ইয়েচুরি। সেটা টুইটও করেছেন তিনি। তাই এই নিয়ে জল্পনা অবান্তর।

কিন্তু অবান্তর হলে, সব বিরোধী দলনেতার সঙ্গে ছবি পোসট করা হত। তা না করে, বলা ভালো তৃণমূল নেত্রীর সঙ্গে কোনও ছবি না দিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপি-কে কী বার্তা দিতে চাইলেন মোদি! জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- সংহতি দিবসে বিজেপি ও সংঘের ‘ধর্মান্ধতার’ বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের ডাক তৃণমূলের

 

Related articles

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...