Tuesday, May 26, 2026

আদালতের নির্দেশ মেনেই চলবে রাজ্য সরকার: নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য ব্রাত্যর

Date:

Share post:

আদালতের নির্দেশে মেনেই এগোবে রাজ্য। মঙ্গলবার, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার সরকারের অবস্থান স্পষ্ট করে করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বেআইনি ভাবে আরও ৪০ জনের নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে পর্ষদ। তারপরই রোল নম্বর-সহ তাঁদের নাম পর্ষদের ওয়েবসাইটে (Web Site) আপলোড করার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। শুধু নামই নয়, সেই সঙ্গে তাঁদের অরিজিনাল OMR শিটের কপিও আপলোড করার নির্দেশ দেন তিনি।

এদিনই আরও একটি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করার হুঁশিয়ারি দেন। সেই প্যানেলে মোট ৪২ হাজার ৫০০ শিক্ষকের নাম ছিল। যাঁদের বেশির ভাগই এর মধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন। এই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে আদালত বলবে, সেই ভাবেই এগোবে রাজ্য।

আরও পড়ুন- FIFA WC 2022 : মেসি-এমবাপেতে মজেছে কাতার বিশ্বকাপ !

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...