Friday, June 19, 2026

টুইটের জেরে গ্রেফতার সাকেত গোখলের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

বিজেপি সরকারের(BJP Govt) বিরোধিতায় টুইট করার জেরে গুজরাট পুলিশ(Gujarat Police) গ্রেফতার(Arrest) করেছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে(Saket Gokhale)। মঙ্গলবার তাঁকে তিন দিনের পুলিশ হেফাজত দিল আদালত। জানা গিয়েছে, আহমেদাবাদ পুলিশের হেফাজতে রাখা হবে সাকেত গোখলেকে।

মোরবিতে সেতু দুর্ঘটনায় ১৪০ জনের মৃত্যুতে বিজেপি সরকারের বিরোধিতায় করে টুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। গুজরাটে ভোট পর্ব মেটার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে রাজস্থান থেকে তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসার পর গুজরাট সরকারের বিরোধিতায় সরব হয়ে ওঠে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতার। একটি নিন্দনীয় ঘটনা নিয়েই টুইট করেছিলেন সাকেত। আর সেটার জন্য তাঁকে গ্রেফতার করা হল। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে নিয়েও অনেক টুইট হয়। অথচ প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট হলেই গ্রেফতার! ভেরি ব্যাড ও ভেরি স্যাড।“

পাশাপাশি গোটা ঘটনায় বিজেপি সরকারের বিরোধিতা সড়ক হয়ে টুইটারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে, তাঁদের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে রুখে দাঁড়িয়েছিলেন। বিজেপি ভয় পাওয়াতেই আমাদের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফেতার করেছে গুজরাট পুলিশ।” এরপরেই গর্জে উঠে অভিষেক বলেন, “বিজেপি যদি মনে করে আমরা ভয় পেয়ে মাথা নত করব তাহলে এটা তাদের মূর্খামি।”

উল্লেখ্য, কয়েক মাস আগেই গুজরাটের মোরবিতে সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে নানা অভিযোগ ওঠে। এই নিয়ে টুইটে নিন্দা করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সোমবার গুজরাটে ভোট মিটতেই সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...