Wednesday, June 24, 2026

কাতার বিশ্বকাপ: ফুটবল মাঠের লড়াইয়ের জল গড়াল ‘ফ্রেঞ্চ লোফ’ পর্যন্ত

Date:

Share post:

মোহনবাগান-ইস্টবঙ্গলের লড়াইয়ে মিশে গিয়েছে চিংড়ি-ইলিশের দ্বৈরথ। ফুটবলের সঙ্গে মিশে গিয়েছে খাবার। তবে, তা শুধু দেশ-কালের গণ্ডিতেই আটকে নেই, ফুটবলের ঝড় খাবার টেবিলে (Table) পৌঁছেছে কাতার বিশ্বকাপেও। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স। বিষয়টিকে প্রায় যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছে তারা। ১০ ডিসেম্বরের ম্যাচের আগে ফরাসি খাবারও বর্জন করেছে ইংলিশম্যানরা।

কয়েক শতকের পুরনো লড়াই ইংল্যান্ড-ফ্রান্সের। শেষ আটের লড়াইয়ে মুখোমুখি তারা। বিশ্বকাপ জেতার ভাবনা সরিয়ে এখন ফান্সকে হারানোই মূল লক্ষ্য করেছে ইংল্যান্ডের সমর্থকরা। শত্রুতা এমন জায়গায় পৌঁছেছে French Loaf ত্যাগ করেছে ইংরেজরা। তাদের খাবার টেবিলে ব্রাত্য বাগুয়েতস এবং ক্রোসেন্ট। ইংল্যান্ডের এক জন সমর্থকের কথায়, আপাতত আমরা ক্রোসেন্ট বয়কট করছেন তাঁরা।

তবে, মুখ বুজে বসে নেই ফরাসী সমর্থকরাও। তাঁরা হুঁশিয়ারি দিয়েছে আগামী শনিবারের মধ্যে কোনও ইংল্যান্ডের সমর্থককে ফ্রেঞ্চ লোফ খেতে গিয়ে ধরা পড়লে তাকে জেলে পাঠানো হবে। আরেক ফরাসী ফুটবল প্রেমীর কথায়, শনিবার ম্যাচ জিতে ইংরেজদের প্রচুর ক্রোসেন্ট উপহার দেবেন তাঁরা।

আরও পড়ুন- টুইটের জেরে গ্রেফতার সাকেত গোখলের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুধু চিংড়ি-ইলিশ নয়, ফুটবল মাঠের লড়াইয়ের জল গড়ায় ফরাসী রুটি পর্যন্তও। তার সাক্ষী কাতার বিশ্বকাপ।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...