Wednesday, June 24, 2026

বিশ্বকাপের ছোঁয়া ভারতীয় ক্রিকেটে, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

Date:

Share post:

এবার ফুটবল বিশ্বকাপের ছোঁয়া ভারতীয় ক্রিকেটেও। ২০২২ কাতার বিশ্বকাপে একটি ম‍্যাচ পরিচালনা করেছেন মহিলা রেফারিরা। যা ইতিহাস সৃষ্টি করেছে। যদিও বিশ্বকাপে প্রথম হলেও পুরুষদের ফুটবল ম্যাচে মহিলা রেফারি নতুন নয়। পুরুষদের ফুটবলের বহু ম‍্যাচ পরিচালনা করেছেন মহিলা রেফারিরা। আর এবার ভারতীয় ক্রিকেটেও আসতে চলেছে সেই ধারনা। আসন্ন রঞ্জিট্রফিতে দেখা যাবে মহিলা আম্পায়ারদের।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন,”আমরা সামনে এগোতে চাইছি। মহিলা আম্পায়ারদের রঞ্জিট্রফির ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এটা সবে শুরু। বিসিসিআই মহিলা আম্পায়ারদের আরও সুযোগ দেওয়ার কথা ভাবছে।”

মুম্বইয়ের ক্রিকেট মহলে পরিচিত মুখ বৃন্দা রাঠি, চেন্নাইয়ের জননী নারায়ণন এবং তামিলনাড়ুর গায়ত্রী বেনুগোপালন, দেশের মহিলা আম্পায়ারদের মধ্যে এই তিন জনই এখন সেরা। তাঁদেরই পুরুষদের রঞ্জি ম্যাচে ব্যবহার করার কথা ভেবেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

জানা যাচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে ব্যস্ত থাকার জন্য আসন্ন রঞ্জিট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে তাঁরা থাকতে পারবেন না। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে তাঁদের দেখা যাবে মাঠে। বিসিসিআইয়ের সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই সরকারি ভাবে রঞ্জিট্রফিতে মহিলা আম্পায়ারের বিষয়টি ঘোষণা করা হবে।

আরও পড়ুন:হরমনপ্রীত কৌরদের নতুন ব্যাটিং কোচ হলেন হৃষিকেশ কানিতকর

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...