Sunday, April 26, 2026

৫ বছর কেটে গেলেও খোঁজ মেলেনি নাবালকের! সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বাড়ির কাছে টিউশন (Tution) পড়তে গিয়ে আচমকাই নিখোঁজ (MIssing) হয়ে যায় বছর ১৬-এর নাবালক। এরপর দীর্ঘ ৫ বছর কেটে গেলেও খুঁজে পাওয়া যায়নি নদীয়ার (Nadia) নিখোঁজ ছাত্রের। ২০১৭ সালে সন্তুর নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের তরফে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপর ছেলেকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন নিখোঁজ ছাত্র সন্তুর মা। সেইসময় কলকাতা হাইকোর্ট রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র (CID) হাতে তদন্তভার তুলে দেয়। তবে বছরের পর বছর কেটে গেলেও খুঁজে পাওয়া যায়নি নদীয়ার নাবালককে।

এরপর ২০২০ সালে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারপরই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিষয়টি উঠলে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

নিখোঁজ ছাত্রের পরিবারের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও বাড়ি ফেরেনি ছেলে। কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কী না? সে বিষয়ে আমরা কিছুই চাই না। আমরা চাই অবিলম্বে ছেলের কোনও খবর পেতে। সেকারণেই আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলাম। আদালত আমাদের অনুরোধকে মান্যতা দিয়েছে।

 

 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...