Friday, June 5, 2026

চিংড়িহাটা দুর্ঘটনায় মৃ*ত্যু হাসপাতালে চিকিৎসাধীন এক জখম মহিলার

Date:

Share post:

চিংড়িহাটায় দুর্ঘটনার জের। হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় পাজরের হাড় ভেঙে গিয়েছিল ওই মহিলার। চিকিৎসারা অনেক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মৃতার নাম খুকু গায়েন। জানা গিয়েছে, তিনি পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা তিনি। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ছেলে।

মৃতা মহিলা ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন। চিংড়িহাটায় দুর্ঘটনার কবলে পড়লে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা।

গতকাল, বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ নিক্কোপার্কের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি বেপরোয়া গাড়ি। প্রথমে পরপর দুই ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারে গাড়িটি। জখম হন তাঁরা। এরপর গ্রুত গতিতে যাওয়ার পথে চিংড়িহাটায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করে ট্রাফিক অন্য পুলিশ। দ্রুত গতিতে চম্পট দেওয়ার সময় প্রথমে একটা টাটা সুমো গাড়ি ও পরে একটি স্কুটিতে ধাক্কা দেয় ঘাতক গাড়িটি। পথচারীদেরও ধাক্কা মারে। বেপরোয়া গাড়ির তাণ্ডবে জখম হন মোট ৭ জন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাঝেই মৃত্যু হল এক মহিলার।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...