Tuesday, June 23, 2026

আঙুল উঁচিয়ে বিডিওকে হুমকি! ভাইরাল বাঁকুড়ার বিজেপি বিধায়কের ‘দাদাগিরি’

Date:

Share post:

বিজেপি বিধায়কের (BJP MLA) নীলাদ্রি শেখর দানার (Niladri Sekhar Dana) বিরুদ্ধে এবার ‘দাদাগিরি’র অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে বেনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার বাঁকুড়া ১ নম্বর ব্লকে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেয় বিজেপি নেতা কর্মীরা। এই আন্দোলনে সামিল হয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। এদিন বিডিওকে আঙুল তুলে হুমকি দেন ওই বিজেপি বিধায়ক। বিধায়কের আচরণে ক্ষুব্ধ বিডিও বলেন, একজন জনপ্রতিনিধির কাছে এমন ব্যবহার আশা করিনি।

তবে অভিযুক্ত বিধায়ক অবশ্য দাবি করছেন, তিনি কোনওরকম দুর্ব্যবহার করেননি। গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলেছেন। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, বিজেপি মানেই মিথ্যা অভিযোগ আর দুর্ব্যবহার। এটাই ওদের সংস্কৃতি।

উল্লেখ্য, আবাস যোজনার কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশ দেওয়া হয়েছে ৩ ধাপে যাচাই করতে হবে উপভোক্তার তথ্য। ইতিমধ্যে সমীক্ষা দল, বিশেষ পর্যবেক্ষক দল, টাস্কফোর্স গঠন করা হয়েছে। মহকুমাশাসকরাও এলাকায় গিয়ে তথ্য খতিয়ে দেখছেন। এদিকে নজরদারিতে কেউ বাধা দিলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...