Wednesday, June 24, 2026

ইউটিউব বিজ্ঞাপনে ক্ষতি হচ্ছে লেখাপড়ার! সুপ্রিম নির্দেশে চাপে ছাত্র

Date:

Share post:

ইউটিউবে (You Tube) যেসব বিজ্ঞাপন (Advertisement) দেখান হচ্ছে তাতে প্রাধান্য পাচ্ছে যৌনতা। আর ইউটিউবের এমন বিজ্ঞাপন দেখে ক্ষতি হচ্ছে লেখাপড়ার। এমন অভিযোগ নিয়েই সম্প্রতি সুপ্রিম কোর্টে (Supreme Court of India) গুগল ইন্ডিয়ার (Google India) বিরুদ্ধে ৭৫ লক্ষ টাকার মামলা দায়ের করেছিল এক ছাত্র। উল্টে ছাত্রকে লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যদি ওই ধরণের বিজ্ঞাপন আপনি দেখতে পছন্দ নাই করেন তাহলে কেন দেখছেন? আপনাকে তো বাধ্য করা হয়নি এই ধরণের বিজ্ঞাপন দেখতে।

মামলাকারী ওই ছাত্রের নাম আনন্দকিশোর চৌধুরী। সে মধ্যপ্রদেশের বাসিন্দা বলে খবর। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিশান ও বিচারপতি অভয় এস ওকারের বেঞ্চে (Bench) মামলাটি উঠলে আদালত সাফ জানায়, এই ধরণের মামলার কোনও ভিত্তি নেই। এসব মামলা করে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। এরপরই মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানা (Fine) করা হয়।

তবে জরিমানার পর ক্ষমা চায় ছাত্র। আনন্দকিশোর সাফ জানায় সে অত্যন্ত গরীব পরিবারের ছেলে। এত টাকা দেওয়ার সামর্থ্য তার বা পরিবারের কারও নেই। তবে ছাত্রের কাকুতি মিনতি শুনে আদালত জরিমানার অঙ্ক কিছুটা কমিয়েছে। তবে বর্তমানে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে মধ্যপ্রদেশের ছাত্রটিকে।

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...