Wednesday, June 24, 2026

আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ মরক্কো

Date:

Share post:

আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে চর্চা, বিতর্কের মধ্যেই শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে পর্তুগাল। সামনে এবার আফ্রিকার জায়ান্ট কিলার মরক্কো। কিন্তু শেষ আটের লড়াইয়ের আগেও পর্তুগাল শিবিরে রোনাল্ডো বিতর্কের রেশ কাটছে না। বরং মরক্কো দ্বৈরথের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও সিআর সেভেন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হল পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসকে।

পর্তুগিজ কোচ বললেন, ‘‘রোনাল্ডো কখনও আমাকে বলেনি, ও কাতার ছেড়ে চলে যাবে। এখন সময় এই আলোচনা বন্ধ করার।’’ যোগ করেন, ‘‘সতীর্থদের কাছে ডেকে নিয়ে তাদের প্রত্যেককে ভাল খেলার জন্য ধন্যবাদ দেয় রোনাল্ডো। দলের সঙ্গে জয় উদযাপন করে এবং তারপর বেরিয়ে যায়। এবার ওকে একা থাকতে দিন।’’

স্যান্টোস আরও বলেন, ‘‘ওকে আমার অফিসে ডাকি। খুব স্বাভাবিক কথাবার্তা হয়েছিল আমাদের মধ্যে। পর্তুগাল দলের অধিনায়ককে যখন বেঞ্চে বসতে হয়, তখন তার খারাপ লাগারই কথা। ও তাই খুশি হতে পারেনি। আমার সিদ্ধান্ত জানার পর রোনাল্ডো জানতে চায়, এটা কি ভাল হবে? কিন্তু আমি নিশ্চিত করছি, ও শিবির ছেড়ে চলে যেতে চায়নি।’’

কিন্তু রোনাল্ডো কি মরক্কো ম্যাচে প্রথম একাদশে ফিরবেন? তা খোলসা করেননি স্যান্টোস। টিম সূত্রে খবর, মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে হ্যাটট্রিক-হিরো গঞ্জালো র‍্যামোসই পর্তুগিজ কোচের ট্রাম্প কার্ড। সুইস ম্যাচের প্রথম একাদশে সম্ভবত বদল আনবেন না স্যান্টোস। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বললেন, ‘‘আমি চাই, রোনাল্ডো আমাদের বিরুদ্ধে বেঞ্চেই থাকুক। তবে পর্তুগাল ভাল দল। আমরাও ক্ষুধার্ত। এখনও পর্যন্ত যা করেছি তাতে আমরা সন্তুষ্ট নই।’’

আরও পড়ুন:আজ থেকে শুরু এমপি কাপ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...