Friday, June 26, 2026

Kolkata Accident: এক রাতে মহানগরীতে তিন দুর্ঘটনা!

Date:

Share post:

পার্ক সার্কাস (Park Circus), মা উড়ালপুল (Maa Flyover) এবং সিঁথি (Sinthi) – এক রাতের মধ্যে কলকাতা (Kolkata) শহরে তিন জায়গায় বড় দুর্ঘটনা (Accident)। পথ নিরাপত্তাকে আরও মজবুত করতে নড়েচড়ে বসেছে কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Traffic Police)। সূত্র মারফত জানা যায় ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পার্ক সার্কাসের কাছে উল্টে যায় একটি চারচাকা। চালকসহ তিন জন ছিলেন সেই গাড়িতে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

অন্যদিকে মা উড়ালপুলে বাতি স্তম্ভে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িটি পাল্টি খেয়ে ছিটকে অন্য লেনে পড়ে যায়। উপড়ে যায় বাতিস্তম্ভ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত ধরা করা যায়নি বলেই খবর। বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অন্যদিকে আবার সিঁথিতে দুটি লরির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বালি ভর্তি একটি লরি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা বাঁশ ভর্তি লরিকে ধাক্কা মারে। বি টি রোডে (BT Road) এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়।

রাতের কলকাতায় ক্রমেই বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত সেভ লাইফ সেফ ড্রাইভ (Save Life Safe Drive) আগের থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে। কিন্তু রাত বাড়তেই যেভাবে মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে হামেশাই পথ দুর্ঘটনা ঘটছে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...