Friday, June 26, 2026

ফের বো*মাবাজি বারুইপুরে, এবার প্রাক্তন রাজস্ব দফতরের আধিকারিকের বাড়ি

Date:

Share post:

ফের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।বো*মাবাজির ঘটনা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গতকাল, শুক্রবার রাত ১১টা নাগাদ বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের বাড়িতে পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। নিকুঞ্জবাবুর পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়।

অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী নিকুঞ্জবাবুর বাড়িতে দুটি বোমা ছোঁড়ে। তার ফলে বাড়ির কাঁচের জানলা ভেঙে গিয়েছে। দেওয়ালে পোড়া দাগ বোমাবাজির সাক্ষ্য বহন করছে। তবে কী কারণে বোমা ছোঁড়া হল তা এখানও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি কারা এই কুকর্মের পিছনে রয়েছে তাও জানা যায়নি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি।

নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এই ঘটনার পর নমুনাও সংগ্রহ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...