Wednesday, May 13, 2026

‘রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স‍্যান্টোস

Date:

Share post:

ইতিমধ্যে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে সোনার ট্রফি হাতে তোলার স্বপ্ন শেষ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তবে বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার থেকেও, পর্তুগালের যে বিষয়েটা আলোড়ন ফেলেছে তা হল রোনাল্ডো এবং দলের কোচ ফের্নান্দো স‍্যান্টোসের মধ‍্যে দুজনের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই শিরোনামে তাঁরা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম‍্যাচের পর শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কো ম‍্যাচেও রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি ফের্নান্দো। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্ব। আর এবার রোনাল্ডোকে বসানো নিয়ে মুখ খুললেন পর্তুগালের কোচ। বললেন, রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফের্নান্দো স‍্যান্টোস বলেন,”রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইজারল্যান্ডের বিরুদ্ধে যে দলটা দারুণ খেলেছে, সেটাই খেলিয়েছি। সেই দল মরক্কোর বিরুদ্ধে বদলানোর কোনও কারণ ছিল না। ”

শনিবার রাতে বিশ্বকাপে শেষবারের মতন দেখা গেল সিআরসেভেনকে। আর দেশের জার্সি গায়ে বিশ্বকাপের আসরে দেখা যাবে না রোনাল্ডোকে। তবে দেশের জার্সি অন‍্য ম‍্যাচে নামবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানাননি পর্তুগিজ তারকা। এই নিয়ে ফের্নান্দো বলেন,” কৌশলের খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভাল ফুটবলার নয় এমন কথা কখনওই বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...