Wednesday, June 3, 2026

নকল বোরোলিনের হদিশ! অভিযোগ পেতেই দোকানে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Date:

Share post:

বোরোলিনের সঙ্গে বাঙালির আবেগ ওতোপ্রতোভাবে জড়িত।প্রতিটি বাঙালির ঘরে বোরোলিন পাওয়া যাবেই। তবে শীত এলে এর চাহিদা আরও বাড়ে। কারণ শুষ্ক ত্বকে বাঙালির বিশেষ পছন্দের তালিকায় থাকে বোরোলিন। শীত পড়তেই দোকান থেকে কেনা হয়েছে বিশেষ পছন্দের ক্রিমটি। কিন্তু এর ব্যবহারের পরও কোনওরকম সুফল মিলছে না। কাজও হচ্ছে না। তাই বোরোলিন কোম্পানির কাছে অভিযোগ জানিয়েছিলেন ক্রেতারা। অভিযোগ পেতেই কোম্পানির তরফে পুলিশে জানানো হয়। সেই ভিত্তিতেই বাগনান এবং শ্যামপুরে দু’টি দোকানে হানা দিয়ে নকল বোরোলিন উদ্ধার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দু’টি দোকান থেকে নকল বোরোলিন উদ্ধার করে তারা।

আরও পড়ুন:FIFA World Cup: বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনালে নতুন বল! থাকছে অত্যাধুনিক প্রযুক্তি
সূত্রের খবর, সম্প্রতি ওই এলাকার দুটি দোকান থেকে গ্রাহকরা বোরোলিন কেনার পর সেই ধরনের কার্যকারিতা দেখতে পাচ্ছিলেন না।এই নিয়ে তারা বোরোলিন কোম্পানির কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই বোরোলিন কোম্পানি পুলিশকে জানায়।তদন্তে নেমে ময়দানে নামে পুলিশ। শ্যামপুরের দেওড়া বাজারে এবং বাগনানের নুন্টিয়া বাজারে হানা দেয়। সেখানে তারা ওই দুটি দোকান থেকে নকল বোরোলিনের হদিশ পায়। ওই দোকানের বহু মালপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই দুটি দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া বোরোলিনের কৌটো, প্যাকেট সবেতেই কোম্পানির ঠিকানা একই দেওয়া রয়েছে এবং বোরোলিনের বাক্সের রংও একই। যা দেখে যে কোনও ব্যক্তির স্বাভাবিকভাবে বোরোলিনটি আসল বলেই মনে হবে। নকল বোরোলিনগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...