Thursday, June 25, 2026

কাবুলে চিনা গেস্টহাউসের কাছে তীব্র বিস্ফো*রণ, চলল গু*লি

Date:

Share post:

ফের জোরালো বি*স্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের (Afganistan) রাজধানী কাবুল (Kabul)। সোমবার, দুপুরে, কাবুলের এক চিনা গেস্টহাউসের (Chinese Guest House) কাছ থেকে তীব্র আওয়াজ শোনা যায়। বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দও পাওয়া গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সংবাদ সংস্থাকে এক প্রত্যক্ষদর্শী জানান, খুব জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রচুর গুলি চলার শব্দও পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে, এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে তালিবান (Taliban) শাসন শুরু হওয়ার পরে চিনা নাগরিকদের আনাগোনা বেড়েছে বলে খবর। এদিন, একটি সাদা রঙের হোটেলের তৃতীয়তল থেকে দাউ দাউ করে আগুন জ্বলার ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। জানলা থেকেও ঘন কালো ধোঁয়া বেরতে দেখা যায়। লংগান নামে ওই হোটেলে চিনা ব্যবসায়ী-সহ বিভিন্ন দেশের নাগরিকরা থাকেন। স্থানীয়দের দাবি, বিদেশি নগরিকদের উপস্থিতির কারণে হোটেলটি কড়া নিরাপত্তায় মোড়া থাকে। কিন্তু, সেই নিরাপত্তার বেড়াজাল কাটিয়ে কীভাবে হামলার ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

হামলা সম্পর্কে সংবাদসংস্থা জানায়, অজ্ঞাত সংখ্যক হামলাকারী হোটেলটিতে ঢুকেছে বলে তালিবানের তরফে তাদের জানানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালিবান বাহিনী। দুপক্ষের গুলির লড়াই চলেছে। কী কারণে এই হামলা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ওয়াং ইউ দিন কয়েক আগেই তালিবান প্রশাসনের সঙ্গে দেখা করে দূতাবাসগুলির নিরাপত্তা জোরদার করার দাবি জানান। চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে খবর, একটি চিনা গেস্টহাউসের কাছেই হামলাটি হয়েছে। কাবুলের চিনা দূতাবাস পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে। তবে, চিনা দূতাবাসের তরফে সরাসরি কোনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন- বগটুইকাণ্ডে মূল অভিযুক্তর সিবিআই হেফাজতে মৃত্যু, শুভেন্দু এই ১২ তারিখের কথা বলছিলেন ? প্রশ্ন উস্কে কটাক্ষ কুণালের

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...