Thursday, May 14, 2026

আজ দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি ফ্রান্স বনাম মরক্কো, একনজরে দেখে নেওয়া যাক নজরে থাকবে কারা

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনালে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি চলতি বিশ্বকাপে নতুন ধামাকা মরক্কো। বুধবার সেমিফাইনালে একদিকে যেমন ফ্রান্সের ধারে ভারে হেবিওয়েট দল। যেখানে রয়েছেন কিলিয়ান এমবাপে, অলিভার জিরু, গ্রীজম‍্যানের মতন ফুটবলাররা। তেমনই মরক্কো দলে রয়েছেন ইউসেফ এন নেসিরি, আশরাফ হাকিমির মতন হার না মানা মানসিকতার ফুটবলার।

একনজরে দেখে নেওয়া যাক আজ যাদের ওপর নজর থাকবে।

কিলিয়ান এমবাপে: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৩। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই আছেন এমবাপে। শীর্ষে রয়েছেন মেসি। তাঁর গোল সংখ‍্যা ছ’টি। মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে পিএসজির এই  তারকার সামনে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ২০১৮ সালে। পরপর সোনায় মোড়া ট্রফির স্বাদ নিতে চান ফ্রান্সের এই তারকা।

অলিভার জিরু: ক্লাব স্তরে খেলেন এসি মিলানে। বয়স ৩৬। এমবাপের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। জিরুও চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছে পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তাঁর দেশের সতীর্থ এমবাপের সঙ্গেই  দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। জিরুর সামনেও সুযোগ আছে মেসিকে টপকে যাওয়ার। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনিও।

ইউসেফ এন নেসিরি: মরক্কোর এই ফুটবলার ক্লাব স্তরে খেলেন সেভিল্লা এফসিতে। বয়স ২৫। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন দু’টি গোল। ট্রফিতে মোড়া কেরিয়ার না হলেও, এই তরুণ প্রতিভা যে বিপক্ষ দলের ঘুম ওরাতে তৈরি, তা এক কথায় নিশ্চিত।

আশরাফ হাকিমি: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৪। চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন এই ফুটবলার।

চলতি বিশ্বকাপে আফ্রিকার চমক মরক্কো। অপরদিকে দিকে খেতাব জয়ের অন‍্যতম দাবিদার ফ্রান্স। বুধবার দ্বিতীয় সেমিফাইনাল যে হতে চলেছে চমকে ভরা তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:আজ দ্বিতীয় সেমিফাইনালে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ মরক্কো

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...