Saturday, March 14, 2026

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে

Date:

Share post:

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন হার্নান্দেজ এবং মুয়ানি। ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচে শুরু থেকেই গোলের জন‍্য ঝাঁপায় ফ্রান্স। যার ফলে ম‍্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় দিদিয়ের দেশঁ-এর দল। ফ্রান্সকে গোল করে ১-০ এগিয়ে দেন হার্নান্দেজ। এবারের বিশ্বকাপে এই ম্যাচের আগে পর্যন্ত বিপক্ষের কোনও ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। সেই নজির ভেঙে গেল বুধবার রাতেই। এরপর পাল্টা আক্রমণে যায় মরক্কো। ১০ মিনিটের মাথাতেই সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল মরক্কো। বক্সের বাইরে ডান দিক থেকে শট করেছিলেন আজ এদ্দিন ঔনাহি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে হাত ঠেকিয়ে কোনও মতে বাঁচান ফ্রান্স গোলরক্ষক লরিস। ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ফ্রান্সের সামনে। মাঝমাঠ থেকে বল ভেসে এসেছিল জিরুর উদ্দেশে। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বাঁ পায়ে জোরালো শট মারেন। পোস্টে লেগে তা মাঠের বাইরে চলে যায়। এরপর ফের আক্রমণ ঝাঁপায় মরক্কো। ৪৪ মিনিটের মাথায় গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে চেপে ধরে মরক্কো। একাধিকবার আক্রমণে ঝাঁপায় তারা। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হন এন নেসিরি, ঔনাহিরা। পাল্টা আক্রমনে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম‍্যাচের ৭৯ মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে এগিয়ে দেন পরিবর্তে নামা মুয়ানি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। যার ফলে ম‍্যাচ শেষ হয় ২-০ গোলে।


spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...