Wednesday, June 24, 2026

শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’, আরও কি মর্মান্তিক কিছু আছে? তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম অব্যবস্থা এবং বিশৃঙ্খলায় পরিণতিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক শিশু-সহ ৩জন। আহত অন্তত ৮। বুধবার সন্ধেয় আসানসোল (Asansol) উত্তর থানা এলাকার এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে টুইট (Tweet) করলেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“শুভেন্দু আমাদের ১২, ১৪ ও ২১ তারিখ ‘ডিসেম্বর ধামাকা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটি এইভাবে হয়েছে:
•১২ ডিসেম্বর – সিবিআই হেফাজতে লালন শেখকে মৃত অবস্থায় পাওয়া গেল।
• ১৪ ডিসেম্বর- আসানসোলে তাঁর তৈরি বিশৃঙ্খলার কারণে ৩জন নিরাপরাধ মানুষ প্রাণ হারালেন।
• ২১ ডিসেম্বরের জন্য আরও কী মর্মান্তিক কিছু আছে?”

আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠান বিজেপি (BJP) কাউন্সিলর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে হয়। ছোট্ট মাঠে ৫ হাজার জনকে কম্বল বিতরণ করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ফলে উপচে পড়ে ভিড়। বিপত্তির শুরু সেখানেই। এই ঘটনার জন্য শুভেন্দুকে সরাসরি দায়ী করেছে তৃণমূল। অল্প জায়গায় লোভ দেখিয়ে প্রচুর গরিব নিরীহ নিরপরাধ মানুষকে টেনে আনার ফলেই এই মর্মান্তিক কাণ্ড বলে অভিযোগ। পুলিশের অনুমতি থাকলে সেখানে পুলিশকর্মীরা থাকতেন। ফলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন অনেকে। আর এর সঙ্গে যোগ হয়েছে, শুভেন্দু অধিকারীর দেওয়া ‘ডিসেম্বর ধামাকা’ আর বিভিন্ন তারিখের নিদান। তাঁর দেওয়া দুটো তারিখেই পরপর মৃত্যুর ঘটনা ঘটল। এই বিষয় নিয়েই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তবে বিজেপি নেতৃত্ব এই বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন- নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...