Thursday, June 25, 2026

উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চাপে বাংলা

Date:

Share post:

উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চাপে বাংলা। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বুধবার খেলার দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৯ রানে। ২৯ রানের লিড পায় করণ শর্মার দল। এর পর উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা দেন বাংলার বোলাররা। ঈশান পোড়েল (২ উইকেট), আকাশদীপ সিং (১) এবং সায়নশেখর মণ্ডল (১ উইকেট) দ্রুত তুলে নেন বিপক্ষের ৪ উইকেট। কিন্তু সেখান থেকে উত্তরপ্রদেশকে লড়াইয়ে রেখেছেন দুই ব্যাটার রিঙ্কু সিং এবং আকাশদীপ নাথ। দু’জনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে উঠেছে ৮২ রান। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু ৪৪ রানে অপরাজিত। আকাশদীপ ৪৭ রানে ক্রিজে। দিনের শেষে ৪ উইকেটে ১২২ রান উত্তরপ্রদেশের। এগিয়ে ১৫১ রানে।

এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বঙ্গ ব্রিগেড। প্রীতম চক্রবর্তী (১২), সায়নশেখর মণ্ডল (২১) দ্রুত আউট হয়ে ফেরেন। ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলা। কিন্তু অভিষেক পোড়েল (৩৩), অধিনায়ক মনোজ তিওয়ারি (২৩), শাহবাজ আহমেদ (২১) লড়াই করে দলের রান বাড়াতে সাহায্য করেন। তিনজন ফেরার পর বাংলাকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন আকাশদীপ সিং। ডান হাতি পেসার ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...