Wednesday, May 13, 2026

কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির বর্ষপূর্তি উদযাপন

Date:

Share post:

কলকাতা দুর্গাপুজো (Durga Puja) বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক উৎসব। এখন থেকে ঠিক এক বছর আগে ইউনেস্কো এই পুজোকে হেরিটেজ স্বীকৃতি (UNESCO Intangible Cultural Heritage) দিয়েছিল। তারই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হল কলকাতার টাউন হলে (Town Hall, Kolkata)। ফোরাম ফর দুর্গোৎসব (Forum for Durgotsab) কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya), মন্ত্রী সুজিত বসু (Sujit Bosu) দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় (Mala Roy) , রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar) প্রমুখরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১ সেপ্টেম্বর ২০২২-এ ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানিয়ে কলকাতার রেড রোডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বর্ণাঢ্য পদযাত্রায় হেঁটেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সাক্ষী ছিল শহর কলকাতা। এমনকি এই বছর দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালেও ইউনেস্কোর প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার ইউনেস্কোর ইনটানজেবল কালচারাল হেরিটেজ (Intangible Cultural Heritage) তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে স্বীকৃতির উদযাপন অনুষ্ঠানে ফোরাম ফর দুর্গোৎসব শিল্পী বন্দনা সাহা, আলোকশিল্পী শ্রীধর দাসকে সম্মানিত করে। সম্মাননা জানান হয় মৃৎশিল্পী স্বর্গীয় রমেশ চন্দ্র পালকেও। সেই সম্মান গ্রহণ করেন তাঁর সুযোগ্য পুত্র প্রশান্ত পাল। শোলা শিল্পী স্বর্গীয় অনন্ত মালাকারের সম্মান গ্রহণ করেন তাঁর পুত্র অরূপ মালাকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ তপতী গুহ ঠাকুরতাও (Tapati Guha Thakurta)।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...