Friday, May 15, 2026

Supreme Court : দুর্নীতির মামলায় প্রত্যক্ষ প্রমাণ নিষ্প্রয়োজন, জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

দেশের বিভিন্ন প্রান্তে সরকারি কর্মচারীদের (Government Employee) দুর্নীতির (Corruption) অভিযোগ ক্রমাগত জোরালো হচ্ছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শীর্ষ আদালতের (Supreme Court) অভিমত নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি, অনিয়মের অভিযোগে অভিযুক্ত করতে প্রত্যক্ষ প্রমাণ দাখিল করা একমাত্র শর্ত নয়। অন্ধ্রপ্রদেশের (Amdhrapradesh) এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলার প্রসঙ্গে এই রায় ঘোষণা শীর্ষ আদালতের (Supreme Court)।

সুপ্রিম কোর্টের অভিমত ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওয়াকিবহাল মহলে। অনেকেই মনে করছেন শীর্ষ আদালতের (Supreme Court) এই রায় দুর্নীতির তদন্তকারী সংস্থা এবং প্রশাসনিক কর্তাদের হাত শক্ত করবে। পাশাপশি অসৎ সরকারি কর্মীরাও সতর্ক হবেন। অনেক সময় দেখা যায় সরকারি কর্মীরা দুর্নীতি করছেন এরকম কোন প্রত্যক্ষ প্রমাণ না থাকায় সহজেই তারা নিস্তার পেয়ে যান। কিন্তু সেই রাস্তা এবার পুরোপুরি বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস আব্দুল নাজিরের (S Abdul Nazir) নেতৃত্বে বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বি ভি নাগারথনার সাংবিধানিক বেঞ্চ রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে দৃষ্টান্ত তুলে ধরে বলেছে, ঘুষ নেওয়ার মতো অভিযোগে সবসময় টাকার হাতবদল বা কথোপকথনের নমুনা নাও থাকতে পারে। কিন্তু ঘুষ নেওয়া অর্থের সঠিক উৎস সন্ধান শুরু করলে অভিযোগের সত্যতা প্রমাণ করা কঠিন হবে না। সব সময় দলিল-নথি সহ প্রমাণ দাখিল করতে হবে এমন নয়। কিন্তু প্রকৃত পথ ধরে আসল সত্য উদ্ঘাটনের ব্যবস্থা করতে হবে। বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, সরকারি ব্যক্তির বিরুদ্ধে পরোক্ষ প্রমাণের ভিত্তিতেও দুর্নীতির অভিযোগে চার্জশিট দেওয়া যেতে পারে, যা আদালতে গ্রাহ্য হবে।

আরও পড়ুন- বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...