Tuesday, February 17, 2026

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, শুনানির পর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি(ED)। এই মর্মে দিল্লি আদালতে দায়ের মামলার শুনানি হল সোমবার। এদিন দীর্ঘ শুনানির পর মামলার রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট(Delhi HighCourt)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনই মামলার রায়দান হতে পারে বলে জানা যাচ্ছে।

অনুব্রত মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলেছে প্রায় দেড় ঘণ্টা। মামলায় অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল সহ অন্যান্য আইনজীবীরা প্রশ্ন তোলেন রাউস অ্যাভেনিউ আদালতে এই মামলার শুনানি চলতেই পারে না। যেখানে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে, সেখানে শুনানি হওয়া উচিত। পাল্টা ইডির আইনজীবীর তরফে জানানো হয়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে দিয়ে নিয়ে আসা প্রয়োজন। আর যে যুক্তি অনুব্রতর আইনজীবীর তরফে দেওয়া হচ্ছে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

শেষ পর্যন্ত এই মামলার রায়দান স্থগিত রাখে আদালত। মনে করা হচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানিতে হতে পারে রায়দান। আপাতত এই সপ্তাহের জন্য রাজ্যেই থাকছেন অনুব্রত।

spot_img

Related articles

ডায়াবেটিক পেশেন্টকে চাকরি দেওয়া যাবে না কেন, রেলমন্ত্রিত্বেও মানবিক মমতা

রাজ্যজুড়ে এসআইআর আবহ আর বিধানসভা নির্বাচনের চর্চার মাঝে হঠাৎ করে সোমবার সন্ধ্যা থেকে আলোচনার শিরোনামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

নাবালক সন্তানের অগ্রাধিকার নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের 

দাম্পত্যে বিচ্ছেদ, তারপর নাবালক সন্তানের দায়িত্ব যাবে কার কাছে? এতদিন ধরে চলে আসা চিরাচরিত নিয়ম নিয়ে বড় পর্যবেক্ষণ...

নজরে নবান্ন, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মমতা

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly ssembly Election) যেকোনও সময় ঘোষণা হতে পারে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের, নতুন মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh ) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রায় আড়াই দশক পর ফের মসনদে বসতে...