Saturday, March 14, 2026

জলহস্তীর পেট থেকে উদ্ধার জীবন্ত শিশু!

Date:

Share post:

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুধরের কুমির শিকারের গল্প অনেকেরই জানা। এক সাঁওতালি বুড়িকে কুমির খেয়ে নেওয়ার পর কুমিরের পেটের ভিতরে ঝুড়ির উপর বসে সে বেগুন বেচছিল। এই গল্প যেমন আশ্চর্যজনক, ঠিক তেমনই আশ্চর্যজনকভাবে নয়া জীবন পেল এক রত্তি শিশু। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এল সে। তবে এটা কুমির নয়, এক বিশালাকার জলহস্তী (Hippopotamus)। এমন ঘটনার সাক্ষী উগান্ডা (Uganda) সহ গোটা বিশ্ব।

সম্প্রতি উগান্ডার লেক এডওয়ার্ডের (Lake Edward) কাছে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, পল ইগা নামে বছর দুয়েকের এক শিশু তার বাড়ির কাছেই খেলছিল। সেই সময় লেক এডওয়ার্ড থেকে উঠে আসে এক বিশালাকার জলহস্তী। তবে ভাগ্যক্রমে সেই ঘটনা চোখে পড়ে যায় এক পথচারীর। আর বিষয়টি দেখামাত্রই তিনি পাথর দিয়ে আঘাত করতে থাকেন বিশালাকায় প্রাণীটিকে। আর তাতেই হাতেনাতে ফল মেলে। জলহস্তীটি ওই শিশুকে উগরে দেয়। তার লালা, থুতুর সঙ্গে মিশে শিশু বাইরে বেরিয়ে আসে।

পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম ইগা পল (Ega Paul)। তার দেহ মাথা থেকে পেট পর্যন্ত গিলে ফেলেছিল জলহস্তীটি। তবে ঘটনায় তার মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে (Hospital)। তবে শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ (Police)। তবে এমন ঘটনার পর উগান্ডা পুলিশ নির্দেশিকা জারি করে জানিয়েছে, লেকের আশেপাশে যাদের বাড়ি তাঁরা সতর্ক থাকবেন। যেসব পরিবারে বাচ্চা রয়েছে তাদের একা বাইরে ছাড়া চলবে না।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...