Monday, March 16, 2026

বিষমদে মৃত্যু ঠেকাতে দেশি মদ প্যাকেটে বিক্রির সিদ্ধান্ত পাঞ্জাব সরকারের

Date:

Share post:

বিষমদ(Hooch) কাণ্ডে উত্তাল বিহার(Bihar)। নীতীশ রাজ্য থেকে শিক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার(AAP Govt)। বিষমদ ও স্থানীয় মদ বিক্রি আটকাতে এবার ৪০ শতাংশ অ্যালকোহলযুক্ত দেশি মদ প্যাকেটজাত করে বিক্রি করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করল পাঞ্জাব(Punjab)। দাম কম হওয়ার কারণে গ্রামীন এলাকায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্থানীয় মদের রমরমা প্রবল। এই স্থানীয় মদকেই ‘স্বাস্থ্যকর বিকল্প’ হিসেবে দেশি মদ বিক্রির চিন্তাভাবনা করছে পাঞ্জাব সরকার।

পঞ্জাবের আবগারি দফতরের তরফে জানা গিয়েছে, পঞ্জাবের গ্রামীণ এলাকাগুলিতে ‘লহান’ নামে এক মদ খুব জনপ্রিয়। ভারতে তৈরি মদগুলির তুলনায় এই স্থানীয় মদে অ্যালকোহলের পরিমাণও কম। ২৫ থেকে ৪০ টাকার ছোট প্যাকেটে বিক্রি করা হয় এই ‘লহান’। সরকারের তরফেও যদি কম টাকায় এবং ছোট প্যাকেটে কম ক্ষতিকর দেশি মদ বিক্রির ব্যবস্থা করা যায়, তা হলে মানুষের মধ্যে বিষমদ খাওয়ার প্রবণতা কমতে পারে বলেও আবগারি দফতর আশা করছে। নতুন আবগারি নীতির অংশ হিসাবে এবং বিষমদে মৃত্যুর সংখ্যা ঠেকাতে, দামে কম অথচ অপেক্ষাকৃত কম ক্ষতিকর এই দেশি মদ তৈরি ও বিক্রি করার কথা ভাবছে পাঞ্জাব সরকার। সরকারের দাবি, এভাবেই বিষমদের রমরমা ও মৃত্যু ঠেকানো সম্ভব।

ইতিমধ্যেই এবিষয়ে সুপ্রিমকোর্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাঞ্জাব সরকার। আদালতে জানানো হয়েছে, এই দেশীয় পদ্ধতিতে তৈরি মদ বাড়িতে অবৈধ ভাবে তৈরি মদের একটি স্বাস্থ্যকর বিকল্প হতে চলেছে। প্রয়োজনের কথা ভেবে এই মদগুলিতে ৪০ শতাংশ অ্যালকোহল রাখা হবে। শীর্ষ আদালতের অনুমতি পেলে সরকারের তরফে খুব শীঘ্রই ভাবনা বাস্তবায়িত করা হবে বলেও জানা গিয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...