Monday, March 16, 2026

রামের ভোট কেন ফিরছে বামে? শাহ-প্রশ্নে অপ্রস্তুত বঙ্গ বিজেপি নেতৃত্ব!

Date:

Share post:

২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বেশ কয়েক জায়গায় খাতা খুলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল গেরুয়া শিবির। তখনই বিরোধীরা বলেছিল, বামের ভোট রামে নামে গিয়েছে। এই মত ছিল রাজনৈতিক বিশ্লেষকদেরও। তবে সরাসরি সে কথা স্বীকার করেনি লাল বা গেরুয়া শিবির। কিন্তু চাকা ঘুরতে সময় লাগেনি। ফের পদ্ম ছেড়ে কাস্তে-হাতুড়ি-তারাতে ফিরছেন অনেকেই। প্রমাণ মিলছে উপনির্বাচনগুলিতেই এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছেন বঙ্গ বিজেপির (BJP) অনেক বিক্ষুব্ধ নেতাই। শুক্রবার রাতে দলীয় বৈঠকে একই প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। বৈঠকে তখন মুখ লুকোবার জায়গা পাচ্ছেন না বঙ্গ বিজেপির পরিযায়ী-তৎকাল নেতারা।

একুশের ভোটে বিধানসভা ভোটে বামেদের ঝুলি শূন্য থাকলেও রাজ্যে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের সংগঠিত করেছে বামেরা। কয়েকটি উপনির্বাচনে ভোট ফিরেছে বামেদের। কিন্তু ক্ষমতা দখলের দিবাস্বপ্নে থাকা বিজেপি ক্রমশ বাংলায় জমি হারাচ্ছে। এই খবর বিভিন্ন সময় সায়ন্তন বসু থেকে শুরু করে অনেক আদি বিজেপি নেতাই পাঠিয়েছেন দিল্লি (Delhi) দরবারে। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ‌্য দফতরের আধ ঘণ্টার বৈঠকে যে অমিত শহর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে তা বোধায় আন্দাজ করতে পারেননি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)।

সংগঠন মজবুত করতে শাসকদলের ধাঁচেই বামেরা এখন বাড়ির উঠোনেই জাঠা করছে কিন্তু সেই স্তরে পৌঁছাচ্ছেন না পদ্ম শিবিরের নেতারা। এই সমস্ত তথ‌্য নিয়েই বৈঠকে হাজির হয়েছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর এদিন স্পষ্ট অমিত শাহ জানান, শুধু সংখ্যা থাকলেই বিধানসভায় বিরোধীদল হয়ে ওঠা যায় না; রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ অংশের অভিযোগ রয়েছে, মাঠঘাট ছেড়ে শুধু আদালতের লড়াইয়ে ব্যস্ত রয়েছেন নেতারা। আর সেই কারণেই বঙ্গে বিকল্প শক্তি হিসেবে একেবারেই জায়গা করতে পারছে না পদ্ম শিবির। নীচুতলার কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন শাহ।

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...