Friday, June 5, 2026

বিশ্বকাপ জয়ী মেসিদের শুভেচ্ছা জানালেন পেলে

Date:

Share post:

রবিবার ৩৬ বছরের খরা কাটে আর্জেন্তিনার। মেসির হাত ধরে বিশ্বকাপ ঘরে ঢুকল আর্জেন্তাইন শিবিরে। রবিবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় মেসির দল। আর এরপরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা আর্জেন্তাইন শিবির। মেসিদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। হাসপাতাল থেকে আর্জেন্তিনা দলকে শুভেচ্ছা জানালেন তিনি।

আর্জেন্তিনা চ‍্যাম্পিয়ন হতেই নিজের সোশ্যাল মিডিয়ায় পেলে লেখেন,” আজ, ফুটবল নিজের কাহিনী আবারও লিখল, এক সেরা উপায়ে। মেসি নিজের প্রথম বিশ্বকাপ জিতলেন, যা ওর প্রাপ্য। আমার প্রিয় বন্ধু, এমবাপে, চারটি গোল করেছেন। এই খেলার ভবিষ্যতের এমন প্রতিভা দেখাটা আশীর্বাদ। আর আমি মরক্কোকে শুভেচ্ছা জানাতে চাই এই অসাধারণ লড়াইয়ের জন্য।”

এরপরই শেষে প্রিয় বন্ধু দিয়েগো মারাদোনাকে স্মরণ করে পেলে লেখেন, “শুভেচ্ছা আর্জেন্তিনা। নিশ্চই দিয়েগো এখন হাসছেন।”

 

View this post on Instagram

 

A post shared by Pelé (@pele)

বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি পেলে। কোলন ক্যানসারে ভুগছেন তিনি। সদ্য ফুসফুসে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

মেসিদের শুভেচ্ছা জানান আরেক ব্রাজিলিও ফুটবলার নেইমার জুনিয়রও।


 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...