Friday, June 19, 2026

ছাড়বেন নাকি থাকবেন? মানুষের রায় নিতে টুইটারে ভোটিংয়ের পথে হাঁটলেন এলন মাস্ক

Date:

Share post:

টুইটার দায়িত্ব কাঁধে নিয়ে নিজের আধিপত্য চালিয়ে গিয়েছেন এলন মাস্ক(Elon Musk)। ছাঁটাই করেছেন শীর্ষ পদে বসে থাকা কর্তা ব্যক্তিদের। এবার নিজের ভবিষ্যৎ ঠিক করার ভার মানুষের হাতে তুলে দিলেন টুইটারের সিইও(CEO)। এই পদে তার থাকা উচিত নাকি তা অন্য কোন যোগ্যতর ব্যক্তির কাজে যাওয়া উচিত সে বিষয়ে মতামত নিতে টুইটারেই(Twitter) চালু করলেন ভোটিং। জানালেন মানুষ যে রায় দিন না কেন তা তিনি মাথা পেতে নেবেন।

রবিবার রাতে নিজের টুইটার একাউন্টে এই সংক্রান্ত একটি ভোটিং চালু করেন এলন মাস্ক। যেখানে মাস্ক সিইও পদে থাকবেন কিনা তা নিয়ে সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারবেন ভোট দান করে। সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৫০ মিনিটে শেষ হতে চলেছে ভোটিং। তার পরই জানা যাবে টুইটারের নতুন হেডস্যর কি থাকছেন? নাকি বিদায় নিচ্ছেন। অবশ্য এলন না থাকলে তার পদে কে দায়িত্ব নেবে সেটা ভোটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনুমান করছেন শীর্ষকর্তারা।

উল্লেখ্য, গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার প্রধান এলন টুইটার দখল করার পরই অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয় সংস্থাটি থেকে। সরিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্তাব্যক্তিকেও। এ ছাড়াও টুইটারে বহু নীতিগত বদল আনেন এলন। যার মধ্যে টুইটারের ব্লু টিক অ্যাকাউন্টকে চাঁদা ভিত্তিক করে দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে যায় ইন্টারনেট প্রভাবশালীদের মধ্যে। এ ছাড়াও এলনের সম্পত্তি নিয়ে প্রতিবেদন লেখা বেশ কিছু সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট অচল (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাওয়ায় তা নিয়েও বিতর্ক শুরু হয়। অনেকেই জানতে চান টুইটার কি তবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চায়? গত ২৭ অক্টোবরের পর থেকে এমনই একের পর বিতর্কে বিদ্ধ হয়েছে এলন এবং তাঁর টুইটার। তবে এলনের নতুন ঘোষণায় সেই পর্বে ইতি পড়তে চলেছে বলে আশা করছেন অনেকেই।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...