Wednesday, June 24, 2026

তিন বছরেও স্বামীর খোঁজ মেলেনি! লাগাতার গণধর্ষ*ণের শিকার গৃহবধূ

Date:

Share post:

তিন বছর হতে চললো স্বামীর কোনও খোঁজ নেই ।‌ নানা জায়গায় সন্ধান করেও খোঁজ পাননি স্ত্রী। শেষ ভরসায় আশায় বুক বেঁধে এলাকার এক সাধুর কাছে যান মহিলা। আর সেটাই কাল হলো। বুঝতেই পারেননি কোথায় যাচ্ছেন তিনি। মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে সাগরেদদের দিয়ে গৃহবধূকে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠেছে ওই ভণ্ড সাধুর বিরুদ্ধে।

শেষ পর্যন্ত অপমানে আত্মঘাতী হলেন বনগাঁর গৃহবধূ। তিনি যে সুইসাইড নোট রেখে গিয়েছেন তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
জানা গিয়েছে, বনগাঁ থানার কালুপুর এলাকার বাসিন্দা ইন্দ্রা সরকার৷ তিন বছর আগে তাঁর স্বামী ছোট সন্তান ও তাঁকে ফেলে আন্দামানে চলে যান। তারপর আর ফেরেননি। তাঁর খোঁজ পেতে প্রতিবেশী কয়েকজনের পরামর্শে সুকুমার দাস নামে এক সাধুর কাছে গিয়েছিলেন ইন্দ্রাদেবী। অভিযোগ, সুকুমার ইন্দ্রার স্বামীকে ফিরিয়ে আনবে বলে আশ্বাস দেয়। গৃহবধূকে এরপর সে বাড়িতে ডেকে নিয়ে যায়।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...