Wednesday, March 11, 2026

স্বচ্ছ ভারত মিশনে শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশন(Swachh Bharat Mission) প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য সরকার(state government)। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat department) বিভিন্ন জেলার জেলাশাসককে দ্রুত গ্রামীণ এলাকায় পারিবারিক শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ৬৪৯ টি বাড়িতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া এবং মালদায় প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে দফতরের সমীক্ষায় উঠে এসেছে। মুর্শিদাবাদ জেলায় স্বচ্ছ ভারত মিশনে লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে । পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মালদা-এই চার জেলাতেও কাজ হয়েছে লক্ষ্যমাত্রার ৩০ শতাংশেরও কম । এই ৫ জেলা ছাড়াও রাজ্যের বেশিরভাগ জেলাতেই লক্ষ্যমাত্রার ষাট শতাংশের বেশি কাজ বাকি আছে ।ওই জেলাগুলিকে সতর্ক করে দ্রুত শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে কার্যত নবান্নের ক্ষোভের মুখে পড়েছে পিছিয়ে থাকা পাঁচ জেলার জেলা প্রশাসন। নবান্নের তরফে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না। কেন হাতে বরাদ্দ থাকা সত্ত্বেও এই কাজে দীর্ঘসূত্রিতা হয়েছে!

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...