Sunday, March 15, 2026

রেড রোডে ঘোড়ার গাড়িতে সজোরে ধাক্কা চার চাকার! আহত ৩, গ্রেফতার চালক

Date:

Share post:

ব্যস্ত রেড রোডে আরোহী-সহ একটি ঘোড়ার গাড়িতে সজোরে ধাক্কা দিল একটি চার চাকা গাড়ি। টাল সামলাতে না পেরে আরোহী-সহ উল্টে গেল ঘোড়ার গাড়িটি।জখম ৩ আরোহী। এই দুর্ঘটনার জেরে বুধবার অফিস টাইমে ব্যস্ত রেড রোডে চরম যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এসে যানজটের সামাল দেয়। পাশাপাশি ঘটনায় ওই চার চাকা গাড়ির চালককে গ্রেফতার করে।

আরও পড়ুন:সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা! গুরুতর আহত ১

ভিক্টোরিয়া থেকে রেড রোড হয়ে ঘোড়ার গাড়ির প্রমোদভ্রমণ কলকাতার পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। বড়দিনের আগে শীতের সকালে সেই আকর্ষণেই ভিড় জমান পর্যটকরা। ঘোড়ার গাড়িটিতে একটি শিশুকে সঙ্গে নিয়ে উঠেছিল পরিবারের তিন জন।তবে গাড়িটি ভিক্টোরিয়ার সামনে থেকে রেড রোডে পৌঁছতেই গোল বাধে। অফিস যাওয়ার সময় রেড রোডে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা।

পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় শিশু-সহ ওই ঘোড়ার গাড়ির তিন আরোহী জখম হন। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়াটা সুস্থ আছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...