Wednesday, May 20, 2026

দুবরাজপুর থানায় পেলেন পছন্দের খাবার, তারপরই অনুব্রতর স্বস্তির ঘুম

Date:

Share post:

গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতারির দীর্ঘ ৪ মাস ৯ দিন পর জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। আপাতত দুবরাজপুর থানায় অন্য একটি মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। আর জেলায় ফিরেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনুব্রত মণ্ডল। পুলিশ হেফাজতে রাতে খাদ্যরসিক কেষ্ট পেলেন নিজের অন্যতম প্ৰিয় খাবার বেগুন পোড়া। পেটভরে খাওয়ার পর রাতের ঘুমও ভালো হয়েছে তাঁর।

গতকাল আদালত থেকে থানায় আসার পরই খেয়েছিলেন মুড়ি। এরপরে রাতে খান রুটি, বেগুন পোড়া ও ডাল।দুবরাজপুর থানার মধ্যেই তার জন্য একটি আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই পাতা হয়েছে খাট। রাতে সেখানে ভালোই ঘুমিয়েছেন।

আজ, বুধবার সকালে ঘুম থেকে উঠে চা-বিস্কুট খান অনুব্রত মণ্ডল। টিফিনে পুরি ও সবজিও খেয়েছেন বলে খবর। অন্যদিকে, দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের রুমে পুলিশের তরফে গতকালই লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় কবে দিল্লিতে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে যেদিন প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত, সেদিনই পুরনো একটি মামলায় অনুব্রতকে গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। ১০ মিনিটেই অবশ্য শুনানি শেষ! ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। ফলে অপাতত অনুব্রতর ঠিকানা আসানসোল জেল বা দিল্লি নয়, তিনি থাকবেন নিজের জেলা বীরভূমের দুবরাজপুর থানায় পুলিশ হেফাজতে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...