Wednesday, May 13, 2026

দমকল কর্মী নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ আদালতের

Date:

Share post:

রাজ্যের বুকে নানা দুর্নীতির অভিযোগ ওঠায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার ৫৩ জনের প্রাথমিকে নিয়োগ বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এবার দমকল বিভাগে নিয়োগ (Fire Department Recruitment)নিয়ে প্রশ্ন উঠল। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench of Harish Tandon) জানিয়ে দেয় প্যানেল থেকে নিয়োগ করা যাবে না। আদালত স্পষ্ট জানিয়েছে নতুন গাইডলাইন মেনেই পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত ২০১৮ সালের জুন মাসে ফায়ার অপারেটর (Fire Operator)নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে প্রায় ১৫০০ কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। লিখিত এবং মৌখিক পরীক্ষার পর নিয়োগ হয়েছিল বলে জানান হলেও তাতে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইবুনালে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। মামলাটি পরে হাইকোর্টে ওঠে। পাশাপাশি সংরক্ষিত তালিকাতেও দুর্নীতির অভিযোগ উঠলেও রাজ্য সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয়। এরপর আদালত আজ সেই মামলায় জানিয়ে দেয় যে সব অভিযোগ শোনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয় সবাই যাতে সুষ্ঠু ভাবে অভিযোগ যাতে জানাতে পারে তার জন্য নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করতে হবে।সাত দিনের মধ্যে সেই সমস্যাগুলির সমাধান করতে হবে এবং পরবর্তী দু মাসের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করতে হবে।

 

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...