Wednesday, March 18, 2026

আজ ছিল আইপিএল-এর মিনি নিলাম, কেকেআর-এ শাকিব ও লিটন

Date:

Share post:

আজ ছিল আইপিএল-এর মিনি নিলাম। ২০২৩ আইপিএল-এর জন‍্য দল গুছিয়ে নিল প্রত‍্যেকটি ফ্রাঞ্চাইজি দল। একনজরে দেখে নেওয়া যাক কাকে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স।

হাতে মাত্র সাত কোটির সামান্য কিছু অর্থ থাকলেও তা দিয়ে দলের ফাঁকফোকর ভরানোর আপ্রাণ চেষ্টা করল কলকাতা নাইট রাইডার্স। দলে একজন ওপেনার দরকার ছিল। নিলামে শেষ বেলায় বাংলাদেশের লিটন দাসকে তুলে চমক দিল কেকেআর। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল দু’বারের আইপিএল জয়ীরা। অবিক্রিত থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফিরিয়ে নিল কেকেআর। দেড় কোটি টাকায় শাকিবকে নিল নাইটরা।

এবারের বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটসম্যান নারায়ণ জগদীশনকে নিলাম থেকে ৯০ লক্ষ টাকায় তুলে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা পেসার-অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে দলে নিল নাইটরা। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সফল দুই ভারতীয় পেসার কুলবন্ত খেজরোলিয়া এবং বৈভব অরোরাকে অল্প টাকাতেই দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। এছাড়াও ১৯ বছরের তরুণ অলরাউন্ডার সুয়াশ শর্মাকে নিয়েছে তারা।

এদিকে বাংলা থেকে আজকের নিলামে ভাগ‍্য খুলল মুকেশ কুমারের। ২০২২ সালটা ভুলতে পারবেন না বাংলার মুকেশ কুমার। এই বছরই ভারতীয় দলে প্রথম ডাক পান। আর এবারই বাংলার পেসারকে নিয়ে নিলাম টেবলে জোর লড়াই চলল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষ পর্যন্ত মুকেশকে কিনে নিল দিল্লি। তাঁর দাম উঠল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। মুকেশ অবাক নিলামে বিরাট দাম পেয়ে।

এদিন ফোনে মুকেশ বলেন, ‘‘অসাধারণ অনুভূতি হচ্ছে। নিজের পরিশ্রমের ফল পাচ্ছি। প্রচুর  অভিনন্দন, শুভেচ্ছাবার্তা পাচ্ছি, ব্যস্ততাও রয়েছে। খুব ভাল লাগছে। চেষ্টা করব আইপিএলেও নিজের সেরাটা দিতে।’’ মুকেশ দল পেলেও অভিমন্যু ঈশ্বরণরা দল পেলেন না।

আরও পড়ুন:প্রথম ইনিংসে এগিয়ে ভারত, শতরান হাতছাড়া ঋষভ এবং শ্রেয়সের

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...