Saturday, June 13, 2026

বড়দিনের সকালে লালন শেখের বাড়িতে CID-র ফরেনসিক টিম, সংগ্রহ করলেন নমুনা   

Date:

Share post:

রবিবার, বড়দিনে (Christmas) লালন শেখের (Lalan Seikh) বগটুইয়ের (Bogtui) বাড়িতে হাজির সিআইডির (CID) চার সদস্যের ফরেনসিক দল (Forensic Tram)। এদিন সকাল ১০টায় বগটুই গ্রামে পৌঁছন সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির চার সদস্যের একটি বিশেষ দল। লালনের বাড়ির সমস্ত কিছু খুঁটিয়ে পরীক্ষা করে তাঁরা। পাশাপাশি বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিআইডি-র ফরেনসিক বিশেষজ্ঞরা। যদিও তাঁরা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখ মার্চ মাস থেকে পলাতক ছিল। অবশেষে কিছুদিন আগে তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে সিবিআই। গত ১৩ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্য়াম্পে মৃত্য়ু হয় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের। যা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য। ঘটনার পর পরই সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। পরে সিআইডি ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেয়।

উল্লেখ্য, লালন শেখের রহস্যমৃত্যুর মামলায় সিআইডি‌র ডিআইজিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এই ঘটনার আরও গভীরভাবে তদন্ত করতে হবে। তারপরেই বড়দিনের সকালে বগটুইয়ে ফরেনসিক দল পাঠাল রাজ্যের তদন্তকারী সংস্থা।

 

 

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...