Thursday, May 14, 2026

চোখের জলে শেষবিদায়ে তুনিশা, শেষকৃত্য চলাকালীন জ্ঞান হারালেন অভিনেত্রীর মা

Date:

Share post:

শ্যুটিং চলাকালীন মেকআপ রুমের ওয়াশরুমে আত্মঘাতী হয়েছিলেন বছর কুড়ির জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা।অভিনেত্রীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। তুনিশার প্রেমিক তথা অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনেত্রীর মা। তুনিশার আত্মহত্যা দেওয়ার প্ররোচনার অভিযোগ গ্রেফতার করা হয় শীজানকে। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তারই মাঝে আজ, মঙ্গলবার মুম্বইয়ের জে জে হাসপাতালে ময়নাতদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর।

এদিন হাসপাতাল থেকে সোজা মুম্বইয়ের মীরা রোডের শ্মশানে আনা হয় তুনিশার দেহ। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন তুনিশার মা, মাসি সহ পরিবারের অন্যান্যরা। এদিন মেয়েকে শেষ বিদায় জানাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁর মা ভনিতা শর্মা। তিনি এতটাই শোকাহত ছিলেন যে মেয়ের শেষকৃত্য চলাকালীন জ্ঞান হারান।

উল্লেখ্য, অভিনেত্রী মেয়ের মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভনিতা শর্মা। তাঁর অভিযোগ ছিল, ”আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।”

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...