Friday, June 19, 2026

নাগাল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শুরু বাংলার, পাঁচ উইকেট নিলেন প্রদীপ্ত

Date:

Share post:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম্যাচে প্রথম দিনেই ভালো শুরু বাংলার। প্রথম দিনই বাংলার বিরুদ্ধে মুখ থুবড়ে নাগাল্যান্ড। প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করল তারা। কুয়াশার জন্য খেলা শুরু হতে দেরি হয়। বাংলার হয়ে দুরন্ত বোলিং প্রদীপ্ত প্রামাণিকের। ৫টি উইকেট নিয়েছেন তিনি। এদিন দলে ফিরলেন অভিমন‍্যু ঈশ্বরন। তিনি দলে ফিরলেও বাংলা দলকে নেতৃত্ব দিলেন মনোজ তিওয়াড়ি।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নাগাল‍্যান্ড। নাগাল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন চেতন বিস্ট। রংসেন জনাথান এবং ইম্লিওয়াটি লেমটুর দুজনেই করেন ২৫ রান। নাগাহো ছিশি করেন ১৪ রান । বাংলার হয়ে পাঁচ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন ইশান পোরেল এবং শাহবাজ আহমেদ। এদিন ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার করণ লালের।

এদিন বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, “টস জিতলে আমরা আগে বল করতাম। দারুণ উইকেট। স্পিনারদের সাহায্য করছে। তবে এখানে বেশ ঠান্ডা। হাওয়াও দিচ্ছে। শুরুটা ভালো হয়েছে।”


 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...