Friday, June 19, 2026

মিশন নির্মল বাংলার নামে তোলাবাজি ! কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি

Date:

Share post:

দুর্নীতির (Corruption) অভিযোগে অভিযুক্ত এবার বিজেপির (BJP) এক মন্ডল সভাপতি। বাড়িতে নম্বর প্লেট বসিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ডেবরায় (Debra) বিজেপির এক মন্ডল সভাপতি এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফ থেকে বার বার দুর্নীতির অভিযোগে তৃণমূলের (TMC) দিকে আঙ্গুল তোলা হয় অথচ তাঁদের নিজের দলের নেতারাই যে আপাদমস্তক দুর্নীতির সঙ্গে জড়িত এই ঘটনা তারই প্রমাণ দিল, বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সূত্র মারফত জানা যায়, মিশন নির্মল বাংলা (Mission Nirmal Bangla) নাম দিয়ে খড়গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ডেবরা ব্লকের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত এলাকায় একটি সমীক্ষা শুরু করে। পাশাপাশি প্রত্যেক বাড়িতে নম্বর প্লেট নম্বর বসানোর কর্মসূচিও গ্রহণ করা হয়। তবে এর জন্য প্রতি বাড়ি থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। বিজেপির মন্ডল সভাপতির দাবি তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এই কাজটি করছেন। সমস্ত নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। বিষয়টি জানা মাত্রই সোমবার ঘাটালের সাংসদ প্রতিনিধি ডেবরা ব্লকের তৃণমূল নেতা সীতেশ ধাড়া (Sitesh Dhara) ডেবরা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত ডেবরা গ্ৰামে পৌঁছান। সেখানে গিয়ে তিনি আসল ব্যাপার বুঝতে পারে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ঘটনার তদন্ত দাবি করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি (Ajit Maiti)।

এদিকে বিজেপির ডেবরা মধ্য মন্ডলের সভাপতি গোপাল রাও (Gopal Rao) দাবি করেছেন, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতির লিখিত অনুমতি নিয়েই এই সমীক্ষা সহ বাড়ি বাড়ি নম্বর প্লেট লাগানোর কাজ হচ্ছে। তিনি জানান ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গেই তা এগিয়েছে। ডেবরা (৫/২) গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রেখা হুই জানিয়েছেন এই নিয়ে তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের অপচেষ্টায় বিজেপির তরফ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি সাফ জানিয়েছেন। তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলেই আশাবাদী তিনি।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...