Wednesday, June 24, 2026

এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয়, বছরের শেষ জয় পেয়ে কী বললেন জুয়ান?

Date:

Share post:

বুধবার আইএসএল-এর ম‍্যাচে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এফসি গোয়াকে তারা ২-১ গোলে। দলে এত চোট-আঘাত সমস্যা থাকা সত্ত্বেও এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে এই দুরন্ত জয়ে খুশি এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তাঁর মতে, ফুটবলারদের পারফরম্যান্সের চেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ।

এই জয়ের পর ফেরান্দো বলেন,” এই দুঃসময়ে ঠিকমতো প্রস্তুতি নেওয়াই কঠিন। অনেক চোট-আঘাত রয়েছে আমাদের। এই মাসের ২৬টা দিন খুব কঠিন কেটেছে আমাদের। এই কয়েকদিনে একাধিক গুরুতর চোট লেগেছে আমাদের খেলোয়াড়দের। দিমিত্রিয়স পেত্রোতাস কথাই ধরুন। গত দু’সপ্তাহ ধরে ওর চোট রয়েছে। কিন্তু তবু ও খেলে যাচ্ছে, অনুশীলন করে যাচ্ছে। সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়দের এই চেষ্টাটা তাদের পারফরম্যান্সের চেয়েও গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে হারের পরেও জয়ে ফিরে আসার মানসিকতা নিয়ে মাঠে নামতে পারার যে ক্ষমতা, তা এক কথায় অসাধারণ। পারফরম্যান্সে ভুলভ্রান্তি নিয়ে এখন না ভেবে ইতিবাচক ভাবনা ভাবাই এখন ভাল।”

এফসি গোয়ার বিরুদ্ধেও অনেক সুযোগ তৈরি হয়। তবে তা গোল দরজা খুলতে পারেনি। মুম্বই ম‍্যাচের আগে এই সমস্যা নিয়ে কী পরিকল্পনা? এই নিয়ে জুয়ান বলেন,” এটা ঠিকই যে, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইটা অন্য রকমের হবে। সে জন্য আমাদের অন্য রকমের পরিকল্পনা তৈরি করতে হবে। তবে সবার আগে আমাদের চোট-আঘাত সমস্যা মেটাতে হবে। গত তিন সপ্তাহে আমরা অনুশীলনে মেডিক্যাল স্টাফদেরও নামাতে বাধ্য হয়েছি। খেলোয়াড়দের এখন ভাল মতো বিশ্রাম দরকার। তাদের চিকিৎসা দরকার। যাতে মাঠে ফিরে তারা ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।”

গত ম্যাচে নর্থইস্টের কাছে হারার পর এই ম‍্যাচে ঘুরে দাঁড়ানো।  নিজেদের কী ভাবে উজ্জীবিত করে তোলেন আপনারা? এই নিয়ে ম‍্যাচের সেরা পেত্রোতাস বলেন,” যখনই আমরা এভাবে হারি। তখন নিজেদের ভুল শোধরানোর  কথা ভাবি। গোয়ার বিরুদ্ধে  দলের প্রতিটি সদস্য ভাল খেলেছে। এমনকী যারা চোট সারিয়ে দলে ফিরেছে, তারাও যথেষ্ট ‘ফোকাসড’ ছিল।”

ম্যাচের সেরা হয়েছেন, এই পুরস্কার কাকে উৎসর্গ করতে চান? এই পেত্রোতাস বলেন,”অবশ্যই দলকে। গত ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল। গত সপ্তাহের হারটা মোটেই ভাল ছিল না। তাই এই পুরস্কার আমি দলকে উৎসর্গ করতে চাই। এটা দলগত খেলা আর দল হিসেবে আমাদের এক থাকতে হবে।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...