Monday, April 6, 2026

শিশুদের যৌ*ন নির্যাতন আটকাতে সিলেবাসে সচেতনতার পাঠ

Date:

Share post:

দিনে দিনে বাড়ছে যৌ*ন নির্যাতনের ঘটনা। শিশুরা বারবার আক্রান্ত হচ্ছে। এবার সচেতনতা বাড়ানর (Awareness Lesson) লক্ষ্যে সিলেবাসে যৌ*ন অপরাধের (Physical harassments)প্রতিবাদের নিয়ম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা পর্ষদ (School Education Board) সূত্রে খবর সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাঠ্যক্রমে এই অংশ নথিভুক্ত করা হল। যৌ*ন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন ২০১২-র (Child Protection Act 2012) একাধিক অংশকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম শ্রেণির (Class Seven)এই বইতে ছবি সহ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

রাজ্য সরকারের আরও এক যুগান্তকারী পদক্ষেপ । এবার শিশুদের যৌ*ন নির্যাতন করার অপরাধে কী শাস্তি হতে পারে সেই বিষয়ে সচেতনতা বাড়াতেই এবার রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। শুধুমাত্র শিশুদের জন্যই নয় অভিভাবকদের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। এটাই প্রথমবার নয়, এর আগে ছড়া হিসাবেই তা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই প্রথম বিভিন্ন আইনের কথা উল্লেখ করে সিলেবাসে তা বিশদে অন্তর্ভুক্ত করা হল। শুধু যৌ*ন সচেতনতায় প্রতিরোধের পাঠ নয়, এবারে সিলেবাসে ‘গুড টাচ, ব্য়াড টাচ সম্পর্কেও বিস্তারিত জানান হয়েছে। মোট চার পাতা জুড়ে এই বিষয়টি বইতে রাখা হয়েছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার (Avik Majumder)এই প্রসঙ্গে বলেন শিশুদের জন্য যেটা প্রয়োজন মনে করা হয়েছে, সেটাই সিলেবাসে নিয়ে আসা হয়েছে। শিশুদের কথা ভেবেই শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু শিশুরা নয় অভিভাবকদেরও জানা দরকার যে তাঁদের বাড়ির সন্তানকে হেনস্থা করা হলে কী ভাবে কোন পথে আইনি সাহায্য নিতে হবে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...