Sunday, June 7, 2026

রাজ্য সফরে আসছেন না অমিত শাহ, অনিশ্চিত মোদির সভাও

Date:

Share post:

১৭ জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah)। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল করলেন শাহ। পাশাপাশি আগামী ১৯ জানুয়ারি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সভাও অনিশ্চিত বলে জানা গিয়েছে বিজেপি(BJP) সূত্রে। সব মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক সভা বাতিলে কার্যত মুষড়ে পড়েছে রাজ্য গেরুয়া শিবির।

আরামবাগে বিজেপির রাজনৈতিক জনসভায় যোগ দিতে ১৭ জানুয়ারি রাজ্যসফরে আসার কথা ছিল কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওইদিন বীরভূমের সিউড়িতে সভা করার কথা ছিল তাঁর। তবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল এই সফর। জানা গিয়েছে, ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে হায়দরাবাদে। এই বৈঠকে যোগ দিতেই বঙ্গ সফর বাতিল করলেন শাহ। তবে এই সফর কবে হবে সে বিষয়ে এখনও কোনও দিনক্ষণ ঠিক হয়নি।

এদিকে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়েও। কারণ, ১৯ জানুয়ারি শিলিগুড়ি আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তা আপাতত বাতিল বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এখানেই শেষ নয়, আবার ৭ ও ৮ জানুয়ারি জেপি নাড্ডারও চণ্ডীতলায় সভা করার কথা ছিল। পাশাপাশি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতেও দলের বৈঠক রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, দলের বৈঠকে যোগ দিলেও চণ্ডীতলার সভায় যাবেন না নাড্ডা। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে সঙ্গী করে যেভাবে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। ৩ হেভিওয়েটের সফর বাতিলে সে উদ্যোগে যে ভাটা পড়ল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...