Tuesday, May 26, 2026

পেলের কফিনের সঙ্গে সেলফি ! বিশ্ব জুড়ে সমালোচনার সম্মুখীন ফিফা প্রেসিডেন্ট

Date:

Share post:

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। তাঁর সমর্থকদের সুবিধার জন্য এটা করা হয়েছিল।

কিন্তু ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। যার জেরে প্রবলভাবে নিন্দিত হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি যা দেখে তাজ্জব হয়ে গেছে গোটা ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বজুড়ে প্রবল সমালোচনা আর নিন্দার সম্মুখীন হয়েছেন!কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কফিন নিয়ে আসা হয়েছিল স্যান্টোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানেই পেলের খোলা কফিনের সঙ্গে সেল্ফি তুলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো! যে ঘটনায় অনেকেই হতবাক। আর যার জেরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। উল্লেখ্য দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পেলেকে। ২০২২ সালের ২৯ ডিসেম্বর শেষ হয় সেই লড়াই। মৃত্যুর আগে তাঁর প্রকাশ করা শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর শবদেহ তাঁর প্রিয় সান্তোসে না হয়।
পেলে একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের নজির রয়েছে। সেই তিনি ৮২ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্প্রতি।

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...