Saturday, March 14, 2026

বন্দে ভারতে হামলাকারী ৪জনই নাবালক! তথ্য দিয়ে অভিযুক্তদের পরিচয় জানাল রেল পুলিশ

Date:

Share post:

রেলের তরফে আগেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। এবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ে হামলাকারী চারজনের পরিচয় সামনে আনলো রেল।
হামলাকারী ৪ জনকেই শনাক্ত করেছে রেল পুলিশ। জানা গিয়েছে তারা সকলেই নাবালক। পুলিশ জানিয়েছে, আলুয়াবাড়ি ও মঙ্গেরজান এলাকার মাঝে অভিযুক্তদের গ্রাম। প্রত্যেকেরই পরিবারের খোঁজ মিলেছে। নিমল নামের একটি গ্রামে থাকে ওই চার নাবালক। এমনটাই জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এই ঘটনায় মালদা ও বিহার, দুই প্রশাসনকেই ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে রেলের তরফে।

গত, মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। বিজেপি ইস্যুটি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলার নাম বদনাম করার চেষ্টা করেছিল। এবার সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তদের পরিচয় সামনে আসতেই গেরুয়া শিবিরের মিথ্যাচার, কুৎসা ফের প্রকাশ্যে চলে এলো। যে জায়গা থেকে পাথর ছোঁড়া হয়েছিল সেটি বিহারের অংশ বলেই জানা গিয়েছে।

এদিকে, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেলের দাবি, নিউ জলপাইগুড়িগামী আপ বন্দে ভারতে এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বেলা ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়োতে ৪ জনকে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরার ছবিতেই ধরা পড়ছে পাথর ছোড়ার সময়। কোনও স্টেশন নয়। গ্রামাঞ্চল থেকেই ছোড়া হয় পাথর। বাংলায় নয়। মঙ্গলবার পাথর ছোড়া হয় বিহার থেকে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক এই দাবি করেছিলেন। এবং সেটাই সত্যি। রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বঙ্গ বিজেপির।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...