Tuesday, June 23, 2026

নির্বাচনের দিন ঘোষণার আগেই মেঘালয়ে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন(Election Commission)। তবে তার আগেই শুক্রবার মেঘালয়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল মেঘালয়(Meghalaya) তৃণমূল(TMC)। উত্তর-পূর্বের এই রাজ্যের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫২টিতে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। দলের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিংরোপ এবং পরিষদীয় দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পরিষদীয় দলনেতা মুকুল সাংমা(Mukul Sangma) জানিয়েছেন, শীঘ্রই বাকি ৮টি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। হাড়কাঁপানো ঠাণ্ডাতেও মেঘরাজ্যে বাড়তে শুরু করেছে নির্বাচনী উত্তাপ। শাসক জোট এনপিপি ও বিজেপি যেখানে এখনো নিজেদের প্রার্থীই খুঁজে পায়নি সেখানে তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে, বর্তমান বিধায়ক ও মেঘালয় ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য মিলিয়ে মোট ১৫ জন রয়েছেন এই তালিকায়। পাশাপাশি প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। প্রথম পর্যায়ের এই তালিকায় ৫ জন মহিলা প্রার্থী রয়েছেন। বর্তমান বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমা সোনসাক এবং টিকরিকিলা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য, চলতি মাসেই ফের মেঘালয় যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গারো সহ কয়েকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার ও জনসভা করবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তার সবিস্তার প্রচারসূচী তৈরি হচ্ছে। মেঘালয় তৃণমূল কংগ্রেসের প্রধান ডক্টর মুকুল সাংমা বলেন, আমরা আশা করি মেঘালয়ের মানুষ তাদের সুনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভোট দেবেন। তাঁর সংযোজন, এমনিতেই ভগ্ন জনাদেশের কারণে রাজ্যের মানুষ যথেষ্ট যন্ত্রণা ভোগ করছে। মেঘালয়ের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছবো।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...