Saturday, May 16, 2026

দ্বিতীয় দিনেও অনড় পড়ুয়ারা, আর আহমেদ ডেন্টাল কলেজে ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভ !

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) পর এবার আর আহমেদ ডেন্টাল কলেজ (R Ahmed Dental College & Hospital), পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা শিক্ষাঙ্গনে। এর মধ্যেই শনিবার নতুন করে জট তৈরি হল। মহিলা হোস্টেলের সুপার-সহ হোস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র (Resignation Letter) পাঠালেন অধ্যক্ষের (College Principal) কাছে। অন্যদিকে বারবার ডেন্টাল কলেজের (Dental College) অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কিছুতেই তাঁর সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হচ্ছে না । ফলে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে এমনটাই আশঙ্কা করছেন শিক্ষাবিদদের একাংশ।

উল্লেখ্য, ৪৮ ঘণ্টার মধ্যে হোস্টেল খালি করে দিতে হবে, তা না হলে ইন্টার্নশিপের পর সার্টিফিকেট পাওয়া যাবে না বলে কলেজ কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে । এই অভিযোগ করে গতকাল অর্থাৎ শুক্রবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন আর আহমেদ ডেন্টাল কলেজের (R Ahmed Dental College & Hospital) ইন্টার্নরা। অধ্যক্ষের প্রতিক্রিয়া তো জানা যায়নি, পাশাপাশি এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কী ভাবছে, বা তাঁদের কী বক্তব্য সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য মেলেনি। বিক্ষোভকারী পড়ুয়ারা বলছেন বারবার করে ফোনে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তাঁরা, কিন্তু অধ্যক্ষের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মিলছে না। হঠাৎ করে কেন এভাবে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পদত্যাগীরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন ।

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...