Sunday, May 17, 2026

বিরোধী দলনেতা নন, উনি অভিষেক বিরোধী নেতা: শুভেন্দুর অভিযোগের পাল্টা কুণাল

Date:

Share post:

‘তারিখ পে তারিখ’ দিয়ে বার বার ব্যর্থ হলেও ‘বিস্ফোরক’ অভিযোগ তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। অতীতের মতো এবারও নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) আক্রমণ শানালেন অধিকারী বাড়ির ‘মেজকর্তা’। এবার তাঁর ‘বিস্ফোরক’ অভিযোগ, নোটবন্দির সময় ১ হাজার কোটি টাকা নোট বদল করেছেন অভিষেক। যদিও শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তথ্য প্রমাণ প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নোটবন্দির পর বিপুল পরিমাণ টাকা বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা টাকা বদল করা হয়েছে। অনুব্রত ১০০ কোটি বদল করলে অভিষেক ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ১ হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। কাকে কাকে এজেন্ট করে অভিষেকের পিএ নোট বদল করেছেন, তার তালিকা আছে। যদিও সেই তালিকা প্রকাশ্যে আনতে পারেননি শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এহেন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু বিরোধী দলনেতা নন, উনি অভিষেকের বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক।” এর পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগের জবাব দিয়ে কুণাল বলেন, “শুভেন্দু যে নোটবন্দির কথা বলছেন, তথাকথিত ‘বিস্ফোরক’ মন্তব্য করছেন। উনি মাঝে মাঝেই এমন তথাকথিত বিস্ফোরক, চাঞ্চল্যকর মন্তব্য করেন। তা উনি যা বলছেন তাঁর প্রমাণ দিন না। কেন্দ্রীয় এজেন্সির কাছে তথ্য প্রমাণ দিন। জনসাধারণের সামনে তথ্য প্রমাণ নিয়ে আসুন। অভিষেক তো বলেই রেখেছে নিজের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হলে উনি কী করবেন।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “দ্বিতীয় বিষয় হল উনি যে সময়ের কথা বলছেন তখন তো উনি মন্ত্রী। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। উনি ওনার পরিবারের সকলে। তাহলে ক্ষমতায় থাকাকালীন তখন কেন এর প্রতিবাদ করেননি।”

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...