Saturday, March 14, 2026

কিছুটা কমল কলকাতার ঠান্ডা, জেলায় জেলায় অব্যাহত শীতের ব্যাটিং

Date:

Share post:

পর পর তিনদিন কনকনে ঠান্ডার পর আজ কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। সোমবার শীতের তেমন দাপট না থাকলেও আজও স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম রয়েছে।

আরও পড়ুন:কাঁপুনি ধরাচ্ছে শীত! হাড়কাঁপানো ঠান্ডায় জবুথুবু রাজধানী, বাড়ছে বিদ্যুতের চাহিদা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। এ ছাড়া, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সারাদিন কলকাতায় মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। তার চেয়ে কিছুটা বেড়েছে সোমবারের তাপমাত্রা।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে ।ক্রমাগত পারদপতনে দার্জিলিংকে কার্যত সমানে সমানে টেক্কা দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলা। একাধিক জেলায় রবিবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।

 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...